শীত থেকে গ্রীষ্মে ঋতু পরিবর্তনের সময় পোলট্রি খামারের বিশেষ ব্যবস্থাপনা নির্দেশিকা

 

শীত শেষে গরমের শুরুতে হঠাৎ তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার কারণে মুরগির মধ্যে হিট স্ট্রোক ও রোগের ঝুঁকি বৃদ্ধি কিংবা উৎপাদন হ্রাস হতে পারে। এই সময় সঠিক ব্যবস্থাপনাই পারে সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে।

করণীয় ব্যবস্থাপনা 

১. ভেন্টিলেশন নিশ্চিত করুন

      • দিনে শেডের পর্দা পুরোপুরি তুলুন
      • রাতে/ভোরে ঠান্ডা হলে প্রয়োজন অনুযায়ী নামান

২. লিটার ব্যবস্থাপনা

      • লিটারের পুরুত্ব রাখুন ২–৩ ইঞ্চি
      • নিয়মিত উল্টে দিন, শুকনা ও ঝুরঝুরে রাখুন

৩. ফ্যান ব্যবহার করুন

      • সিলিং/এক্সজস্ট ফ্যান চালু রাখুন
      • বিশেষ করে দুপুর ১টা–৩টা পর্যন্ত

৪. মুরগির ঘনত্ব কমান

      • প্রতি বর্গফুটে কম মুরগি রাখুন
      • বেশি জায়গা = কম হিট স্ট্রেস

৫. পানি ব্যবস্থাপনা জোরদার করুন

      • মুরগি গরমে ৩–৪ গুণ বেশি পানি খায়
      • সারাক্ষণ ঠান্ডা ও পরিষ্কার পানি দিন
      • পানির পাত্র ২৫% বেশি দিন

৬. ব্যবস্থাপনা কাজের সঠিক সময়

      • ভ্যাক্সিন ও স্থানান্তর করুন ভোরে অথবা রাতে

৭. বায়োসিকিউরিটি বজায় রাখুন

      • ফার্মের প্রবেশপথে জীবাণুনাশক ফুটবাথ রাখুন

৮. মৃত মুরগি দ্রুত অপসারণ করুন

      • দেরি না করে গভীরভাবে মাটিতে পুঁতে ফেলুন

 

LinkedIn  |  Facebook

Related Blog